শাইখ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানীর জীবন পরিচিতি

এবং রচিত গ্রন্থাবলী [পিডিএফ]

 লেখকের সংক্ষিপ্ত পরিচিতি

 

শাইখ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী। সৌদি আরবের মদীনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে ফিকহ ও উসূল শাস্ত্রে স্মাতক ডিগ্রি লাভ করেন। বর্তমানে সৌদি আরবের হাফরুল-বাতিন এলাকার প্রবাসী ধর্মীয় নির্দেশনা কেন্দ্রে ধর্ম প্রচারক ও অনুবাদক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এখানে দীর্ঘ ১২ বছর যাবৎ খুৎবা, বক্তৃতা, বিভিন্ন বিষয়ে শিক্ষাদান এবং বই-পুস্তক রচনা ও অনুবাদে মগ্ন রয়েছেন।

তিনি বর্তমানে হাবরুল উম্মাহ মডেল মাদরাসা এবং আসমা বিনতে আবু বকর রা. মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক।

 

কিতাবের ক্যানভাসে

 

পূর্বাভাষ:

আল্লাহ তা‘আলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সুদৃঢ় বিশ্বাস স্থাপনের পরপরই ইসলামের দ্বিতীয় রুকন ও বিধান হচ্ছে সালাত। একমাত্র সালাতই হচ্ছে মুসলিম ও অমুসলিমের মাঝে সুস্পষ্ট পার্থক্য বিধানকারী।

ইসলামের বিশেষ স্তম্ভ। সর্বপ্রথম বস্তু যা দিয়েই কিয়ামতের দিবসে বান্দার হিসাব-নিকাশ শুরু করা হবে। তা বিশুদ্ধ তথা গ্রহণযোগ্য প্রমাণিত হলে বান্দার সকল আমলই গ্রহণযোগ্য বলে প্রমাণিত হবে। নতুবা নয়। সালাতের বিষয়টি কুরআন মাজীদে অনেক জায়গায় অনেকভাবেই আলোচিত হয়েছে।

কখনো সালাত প্রতিষ্ঠার আদেশ দেওয়া হয়েছে। আবার কখনো এর মর্যাদা বর্ণিত হয়েছে। তেমনিভাবে কখনো এটির সাওয়াব ও পুণ্যের বিবরণ দেওয়া হয়েছে। আবার কখনো মানুষের জীবনে আকস্মিকভাবে আগতসমূহ বিপদাপদ সহজভাবে মেনে নেওয়ার জন্য সালাত ও ধৈর্যের সহযোগিতা নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এ জন্যই এ সালাত সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরাত্মাকে সম্পূর্ণভাবে শীতল করে দিতো। তাই বলতে হয়, সালাত নবীদের ভূষণ ও নেককারদের অলঙ্কার, বান্দা ও প্রভুর মাঝে গভীর সংযোগ স্থাপনকারী, অপরাধ ও অপকর্ম থেকে হিফাযতকারী।

তবে বাহ্যিক ও আভ্যন্তরীণ অপবিত্রতা থেকে যথাসাধ্য পবিত্রতা অর্জন ছাড়া কোনো সালাতই আল্লাহ তা‘আলার দরবারে গ্রহণযোগ্য নয়। এ কারণেই পবিত্রতার ব্যাপারটি ইসলামী শরী‘আতে খুবই গুরুত্বপূর্ণ।

পবিত্রতা:

আভিধানিক অর্থে পবিত্রতা বলতে দৃশ্য অদৃশ্য সকল ময়লা আবর্জনা থেকে পরিষ্কার ও পরিচ্ছন্ন হওয়াকে বুঝানো হয়। শরী‘আতের পরিভাষায় পবিত্রতা বলতে যে কোনো ভাবে দৃশ্যমান ময়লা আবর্জনা সাফাই এবং মাটি বা পানি কর্তৃক বিধানগত অপবিত্রতা থেকে নিষ্কৃতি পাওয়াকে বুঝানো হয়। মূলকথা, শরী‘আতের পরিভাষায় পবিত্রতা বলতে সাধারণত সালাত, কুরআন তিলাওয়াত ইত্যাদি ইবাদতকর্ম সম্পাদনে প্রতিবন্ধক অপবিত্রতা থেকে নিষ্কৃতি পাওয়াকে বুঝানো হয়।

পবিত্রতার প্রকারভেদ:

শরী‘আতের পরিভাষায় পবিত্রতা দু’প্রকার : অদৃশ্য ও দৃশ্য পবিত্রতা।

অদৃশ্য পবিত্রতা : অদৃশ্য পবিত্রতা বলতে শির্ক ও সকল পাপ থেকে নিষ্কৃতি পাওয়াকে বুঝানো হয়। শির্ক থেকে মুক্তি তাওহীদ বাস্তবায়নের মাধ্যমে এবং পাপ থেকে মুক্তি পুণ্যময় কর্মসম্পাদনের মাধ্যমেই সম্ভব। মূলতঃ অদৃশ্য পবিত্রতা দৃশ্যময় পবিত্রতার চাইতে অনেক অনেক গুণ বেশী গুরুত্বপূর্ণ। বরং বলতে হয় : শির্ক বিদ্যমান থাকাবস্থায় কোনোভাবেই শারীরিক পবিত্রতার্জন সম্ভবপর নয়।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿إِنَّمَا ٱلۡمُشۡرِكُونَ نَجَسٞ﴾ [التوبة: ٢٨]

“মুশরিকরা একেবারেই অপবিত্র।” [সূরা আত-তাওবাহ, আয়াত: ২৮]

এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إِنَّ الْـمُؤْمِنَ لاَيَنْجُسُ»

“ঈমানদার ব্যক্তি সত্যিকারার্থে কখনোই একেবারে অপবিত্র হতে পারে না”।

তাই প্রতিটি মুসলিমের কর্তব্য, নিজ অন্তরাত্মাকে শির্ক ও সন্দেহের পঙ্কিলতা থেকে মুক্ত করা। আর তা একমাত্র সম্ভব আল্লাহতে দৃঢ় বিশ্বাস, একনিষ্ঠতা ও তাওহীদ বাস্তবায়নের মাধ্যমে। তেমনিভাবে নিজ অন্তঃকরণকে হিংসা-বিদ্বেষ, শত্রুতা, ফাঁকি-ধাপ্পাবাজি, দেমাগ-আত্মগরিমা, আত্মশ্লাঘা তথা আত্মপ্রশংসা এবং যে কোনো পুণ্যময় কর্ম অন্যকে দেখিয়ে বা শুনিয়ে করার প্রবণতা জাতীয় পাপ-পঙ্কিলতা থেকে নিজকে পরিচ্ছন্নকরণ প্রতিটি মুসলমানের একান্ত কর্তব্য। আর তা একমাত্র সম্ভব সকল গুনাহ থেকে সত্যিকার তাওবার মাধ্যমে। ঈমানের দু’টি অঙ্গের এটিই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ। আর অন্যটি হচ্ছে বাহ্যিক পবিত্রতা।

দৃশ্যমান পবিত্রতা: দৃশ্যমান পবিত্রতা বলতে বাহ্যিক এবং আভ্যন্তরীণ অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনকে বুঝানো হয়। আর এটিই হচ্ছে ঈমানের দ্বিতীয় অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«الطُّهُوْرُ شَطْرُ الإِيْمَاْنِ»

“পবিত্রতা ঈমানের অঙ্গ।

আর তা অবাহ্য নাপাকী থেকে পবিত্রতা অর্জনের মানসে অযু, গোসল বা তায়াম্মুম এবং শরীর, পোষাক, সালাতের জায়গা ইত্যাদি থেকে বাহ্যিক নাপাকী দূরীকরণের মাধ্যমেই সংঘটিত হয়ে থাকে।

(..বিস্তারিত পড়ুন)

বই: নবী (ﷺ) যেভাবে পবিত্রতা অর্জন করতেন

লেখক: শাইখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আযীয

 

 


# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:

[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন]

০০১. হারাম ও কবীরা গুনাহ (১-৩ খণ্ড) – মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয

Download: 1.      Drive Link            ||

১. আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ভয়াবহ পরিণতি – মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয

Download: 1.      Drive Link           ||

২. কতিপয় দ্বীনি বিষয়: যা একজন মুসলিমের জানা প্রয়োজন – মোস্তাফিজুর রহমান ইবনে আব্দুল আযীয

Download: 1.      Drive Link           ||

৩. কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ –শাইখ মোস্তাফিজুর রহমান

Download: 1.      Drive Link            ||

৪. কুরআন ও সহীহ হাদীসের আলোকে জামা‘আতে সালাত আদায় – মোস্তাফিজুর রহমান

Download: 1.      Drive Link           ||

৫. কুরআন ও সহীহ হাদীসের আলোকে ব্যভিচার ও সমকামিতার ভয়াবহ পরিণতি –– শাইখ মোস্তাফিজুর রহমান

Download: 1.      Drive Link           ||

৬. কুরআন ও সহীহ হাদীসের আলোকে সদকা-খায়রাত – মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয

Download: 1.      Drive Link           ||

৭. গুনাহর অপকারিতা – মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয

Download: 1.      Drive Link           ||

৮. গুনাহর চিকিৎসা – মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয

Download: 1.      Drive Link           ||

০৯. জামাআতে সালাত আদায় – মোস্তাফিজুর রহমানের ইবনে আব্দুল আযীয আল মাদানী

Download: 1.      Drive Link           ||

১৯. তাওহীদের সরল ব্যাখ্যা – মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয

Download: 1.      Drive Link           ||

১১. ধর্ম পালনে একজন মুসলমানের জন্য যা জানা অবশ্যই প্রয়োজনীয় – মোস্তাফিজুর রহমান

Download: 1.      Drive Link           ||

১২. নবী (ﷺ) যেভাবে পবিত্রতা অর্জন করতেন – মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ

Download: 1.      Drive Link           ||

১৩. নিষিদ্ধ কর্মকাণ্ড – মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয

Download: 1.      Drive Link           ||

১৪. বড় শিরক কি ও কত প্রকার? – সম্পাদনায়: মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ

Download: 1.      Drive Link           ||

১৫. মদপান ও ধূমপানের অপকারিতা – মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয

Download: 1.      Drive Link           ||

১৬. মাওলানা আলাউদ্দিন আল-আযাহারীর জীবন ও কর্ম – মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

Download: 1.      Drive Link           ||

১৭. সদকা ও খয়রাত – মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল মাদানী

Download: 1.      Drive Link           ||

 

[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।

মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা জোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূলবই ক্রয়ের কোনো বিকল্প নেই।

অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –

  1. https://rokomari.com
  2. https://boibazar.com
  3. https://kitabghor.com
  4. https://wafilife.com
  5. https://ruhamashop.com
ক্রেডিট
Islam House
Back to top button
error: Python Encryption !!!