বিদগ্ধ আলেমে দ্বীন শাইখ মুহাম্মাদ বিন জামীল যাইনুর জীবন-পরিচিতি
ও রচনাবলী [পিডিএফ]

সংক্ষিপ্ত জীবন-পরিচিতি
শ্রদ্ধেয় শাইখ মুহাম্মাদ বিন জামীল যাইনু (হাফেযাহুল্লা-হু তাআলা) সাহেব সিরিয়া দেশের এক প্রতিভাধর কুরআন ও সহীহ সুন্নাহর অনুসারী সালাফী আলেম। বর্তমানে তিনি মক্কা মুকাররামার বাসিন্দা এবং দারুল হাদীস আলখাইরিয়্যাহ’র অন্যতম শিক্ষক। শিক্ষকতার সাথে সাথে তিনি দাওয়াত ও তাবলীগের কাজে নিজেকে ওয়াকফ ও উৎসর্গ করে দিয়েছেন। হক ও সত্যের সন্ধান পেয়ে মানুষকে তার সন্ধান দিতে কুরআন ও সহীহ হাদীসের আলোকে বহু বই-পুস্তক রচনা করেছেন।
কিতাবের ক্যানভাসে
মুক্তিপ্রাপ্ত দল:
১। আল্লাহ তাআলা বলেন,
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا
অর্থাৎ, তোমরা আল্লাহর রশিকে (ধর্ম বা কুরআন) সুদৃঢ়ভাবে ধারণ কর এবং পরস্পর বিছিন্ন হয়ে পড়ো না। (সূরা: আলে ইমরান- ১০৩ আয়াত)
২। তিনি আরো বলেন,
وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ * مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا ۖ كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ
অর্থাৎ, আর অংশীবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা দ্বীন সম্বন্ধে নানামতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। (সূরা: রুম, ৩২ আয়াত)।
৩। রাসূল (ﷺ) বলেন, “আমি তোমাদেরকে আল্লাহ-ভীতি এবং (নেতার নেতৃত্ব) মান্য ও আনুগত্য করতে অসিয়ত করছি; যদিও তোমাদের নেতা একজন হাবশী ক্রীতদাস হয়। যেহেতু তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার মৃত্যুর পরও জীবিত থাকবে সে বহু মতভেদ দেখতে পাবে। সুতরাং তোমরা আমার সুন্নত (আদর্শ) এবং সুপথ প্রাপ্ত খুলাফায়ে রাশেদীনের সুন্নত (আদর্শ) অবলম্বন করো, তা শক্ত করে ধারণ করো এবং দন্ত দ্বারা দৃঢ়ভাবে ধরো। আর অভিনব কর্মাবলী হতে দূরে থেকো। যেহেতু প্রত্যেক অভিনব কর্ম বিদ্আত, প্রত্যেক বিদ্আত ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যায়।” (হাদীসটিকে নাসাঈ এবং তিরমিযী বর্ণনা করেছেন তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ)
৪। তিনি আরো বলেন, “সাবধান! তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব ইয়াহুদী ৭১ ও খ্রিষ্টানরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর এই মিল্লাত (উম্মত) ৭৩ দলে বিভক্ত হবে; ৭২ টি দল জাহান্নামে যাবে এবং একটি যাবে জান্নাতে আর সেটি হল জামাআত।” (হাদীসটিকে আহমদ প্রমুখ বর্ণনা করেছেন এবং হাফেয হাদীসটিকে হাসান বলেছেন)।
দ্বিতীয় এক বর্ণনায় তিনি বলেন, “কেবল একটি দল ব্যতীত সবগুলি জাহান্নামে যাবে; যে দলটি আমি ও আমার সাহাবার মতানুসারী হবে।” (হাদীসটিকে তিরমিযী বর্ণনা করেছেন এবং আলবানী সহীহুল জামে’ (৫২১৯)তে এটিকে হাসান বলেছেন।)।
৫৷ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রসূল (ﷺ) আমাদের জন্য স্বহস্তে একটি রেখা টানলেন। অতঃপর তিনি বললেন, “এটি আল্লাহর সরল পথ।” অতঃপর ঐ রেখার ডানে ও বামে কতকগুলি রেখা টেনে বললেন, “এগুলি বিভিন্ন পথ। এই পথগুলির প্রত্যেটির উপর একটি করে শয়তান আছে; যে ঐ পথের প্রতি মানুষকে আহ্বান করে।” অতঃপর তিনি আল্লাহ তাআলার এই বাণী পাঠ করলেন,
وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ۚ ذَٰلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
অর্থাৎ, এবং নিশ্চয়ই এটি আমার সরল পথ। সুতরাং তোমরা এরই অনুসরণ কর এবং বিভিন্ন পথের অনুসরণ করো না। করলে তা তোমাদেরকে তাঁর পথ হতে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেন তোমরা সাবধান হও। (সূরা: আনআম, ১৫৩ আয়াত) (হাদীসটি সহীহ এটিকে আহমদ ও নাসাঈ বর্ণনা করেছেন।)
৬। শায়খ (পীর) আব্দুল কাদের জীলানী তাঁর গ্রন্থ গুনয়্যাহ’তে বলেন, আহলে সুন্নাহ আল জামাআতই ফির্কাহ নাজিয়াহ (মুক্তিপ্রাপ্ত দল)। আর আহলে সুন্নাহর একটি নাম ছাড়া অন্য কোন নাম নেই। আর তা হল আসহাবুল হাদীস।
৭। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আদেশ করেন যে, আমরা যেন কুরআন কারীমকে শক্তভাবে ধারণ করি এবং সেই মুশরেকিনদের (পৌত্তলিক) দলভুক্ত না হই যারা স্বধর্মে বিভিন্ন দল ও জামাআত সৃষ্টি করে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাসূলে কারীম আমাদেরকে জানান যে, ইয়াহুদী ও খ্রিষ্টানরা বহু দলে বিভক্ত হয়েছে আর মুসলিমরা তাদের চেয়ে আরো অধিক দলে বিভক্ত হবে। সত্য পথ হতে বিচ্যুত হওয়ার কারণে এবং আল্লাহর কিতাব ও নবীর (ﷺ) সুন্নাহ হতে দূরে থাকার ফলে এই সকল ফির্কাহগুলি জাহান্নামের শিকার হবে। এদের মধ্যে একটি ফির্কাহই জাহান্নাম হতে মুক্তি লাভ করে জান্নাত প্রবেশ করবে; আর এই ফির্কাহ হল সেই জামাআত, যে কিতাব ও সহীহ সুন্নাহ এবং রাসূল (ﷺ)-এর চরিত্রকে (নিজেদের আদর্শরূপে) শক্তভাবে ধারণ করবে।
হে আল্লাহ! আমাদেরকে ফির্কাহ নাজিয়াহর দলভুক্ত কর এবং সমগ্র মুসলমানকে ঐ দলভুক্ত হওয়ার তাওফীক দান কর।
(..বিস্তারিত পড়ুন)
বই: মুক্তিপ্রাপ্ত দলের পাথেয়
লেখক: শাইখ মুহাম্মাদ ইবন জামীল যাইনু
# লেখকের রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:
[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন।]
১. আরকানুল ইসলাম ওয়াল ঈমান – মুহাম্মাদ বিন জামীল যাইনু
Download: 1. Drive Link ||
২. ইসলামী আকীদা বিষয়ক কতিপয় গুরুত্বপূর্ণ মাসয়ালা – শায়খ মুহাম্মদ জামীল যাইনু
Download: 1. Drive Link ||
৩. ইসলামী আকীদাহ – মুহাম্মদ বিন জামীল যাইনু
Download: 1. Drive Link ||
৪. ইসলামী জীবন পদ্ধতি – মুহাম্মদ বিন জামীল যাইনু
Download: 1. Drive Link ||
৫. ইসলামী বিষয়ক কতিপয় গুরুত্বপূর্ণ মাসায়েল – মুহাম্মদ বিন জামীল যাইনু
Download: 1. Drive Link ||
৬. ইসলামে গান, ছবি ও প্রতিকৃতির বিধান – মুহাম্মদ বিন জামীল যাইনু
Download: 1. Drive Link ||
৭. ঈমান ইসলামের মূলভিত্তি ও ইসলামী আকীদা বিশ্বাস – মুহাম্মদ বিন জামীল যাইনু
Download: 1. Drive Link ||
৮. কিভাবে তাওহীদের দিশা পেলাম – মুহাম্মদ বিন জামীল যাইনু
Download: 1. Drive Link ||
৯. ফির্কাহ না – জিয়াহ ও সাহায্য প্রাপ্ত জামায়াতের মতাদর্শ – মুহাম্মদ জামীল যাইনু
Download: 1. Drive Link ||
১০. ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামী দিক নির্দেশনা – মুহাম্মদ বিন জামীল যাইনু
Download: 1. Drive Link ||
১১. মাবরুর হজ্জ – মুহাম্মদ বিন জামীল যাইনু
Download: 1. Drive Link ||
১২. মুক্তিপ্রাপ্ত দলের পাথেয় – মুহাম্মদ বিন জামীল যাইনু
Download: 1. Drive Link ||
১৩. শিশুদের লালন পালন – শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনু
Download: 1. Drive Link ||
১৪. সন্তান-প্রতিপালন – মুহাম্মদ বিন জামীল যাইনু
Download: 1. Drive Link ||
১৫. সুফিবাদ – মুহাম্মদ জামীল যাইনু
Download: 1. Drive Link ||
১৬. মাবরুর হজ্জ – মুহাম্মদ বিন জামীল যাইনু
Download: 1. Drive Link ||
[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।
মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা জোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূলবই ক্রয়ের কোনো বিকল্প নেই।
অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –



