বিশিষ্ট লেখিকা শামসুন্নাহার নিজামীর জীবন পরিচিতি
ও রচনাবলী [পিডিএফ]

জন্ম ও শিক্ষাজীবন:
বাংলা ভাষায় ইসলামী সাহিত্য চর্চায় যে কয়েকজন নারী বিশেষ ভূমিকা রেখেছেন তাঁদের অন্যতম মোহতারামা শামসুন্নাহার নিজামী। শামসুন্নাহার নিজামী ঝিনাইদহ জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতার নাম– আফজাল হোসেন, মাতার নাম- মোহতারামা মরিয়ম নেসা। তিনি ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে তিনি মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সাহিত্যচর্চা:
সুসাহিত্যিক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুসলিম বিশ্বে ইসলামী আন্দোলনের বিশিষ্ট সিপাহসালার মতিউর রহমান নিজামীর সংস্পর্শে এসে শামসুন্নাহার নিজামী ইসলামী সাহিত্য রচনার বিশেষ অনুপ্রেরণা লাভ করেন। তাঁর বেশির ভাগ লেখা ৭০-৮০ দশকে প্রকাশিত হয়। ইসলামের বিভিন্ন দিক নিয়ে তিনি মাসিক বেগম, মাসিক মদিনা, সাপ্তাহিক সোনার বাংলা ও দৈনিক সংগ্রামসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন।
তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো—
- আদর্শ সমাজ গঠনে নারী
- নারী মুক্তি আন্দোলন
- নারী নির্যাতনের কারণ ও প্রতিকার
- পর্দা একটি বাস্তব প্রয়োজন
- দ্বীন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব সহ অসংখ্য বই ।
তিনি ইসলামী আন্দোলন ও সাহিত্য রচনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শামসুন্নাহার নিজামী ১৯৮৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজে যোগ্যতার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
# লেখিকার রচিত গ্রন্থাবলীর (PDF) কালেকশন সমগ্র:
[নিচের তালিকাবদ্ধ বইয়ের নাম হতে আপনার প্রয়োজনীয় পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে যেকোন একটি সার্ভারের ডাউনলোড লিঙ্ক বেছে নিন।]
১. আদর্শ সমাজ গঠনে নারী – শামসুন্নাহার নিজামী
Download: 1. Drive Link ||
২. দ্বীন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব – শামসুন্নাহার নিজামী
Download: 1. Drive Link ||
৩. নারী নির্যাতনের কারণ ও প্রতিকার – শামসুন্নাহার নিজামী
Download: 1. Drive Link ||
৪. নারী মুক্তি আন্দোলন – শামসুন্নাহার নিজামী
Download: 1. Drive Link ||
৫. পর্দা একটি বাস্তব প্রয়োজন – শামসুন্নাহার নিজামী
Download: 1. Drive Link ||
৬. বিবেচনায় আনতে হবে অনেক কিছু – শামসুন্নাহার নিজামী
Download: 1. Drive Link ||
[ বি: দ্র: ] বই পড়ুন, বই কিনুন, প্রিয়জনকে বই উপহার দিন। আমাদের সাইটের কোন বই ভালো লাগলে অনুগ্রহপূর্বক মূল বইয়ের হার্ডকপি লাইব্রেরী হতে সংগ্রহ করুন।
মনে রাখবেন, আপনার ক্রয়কৃত বই প্রেরণা যোগায় লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশ করতে। লেখক, প্রকাশক ও পাঠক সমাজকে সুসমৃদ্ধ করার প্রয়াসে মূলবই ক্রয়ের কোনো বিকল্প নেই।
অনলাইনে বই ক্রয়ের জনপ্রিয় কয়েকটি প্ল্যাটফর্ম –



